দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর সমাজকল্যাণ সংঘ।
মাত্র ১০ মাসের মাথায় এই সংগঠনটি সমাজ সেবায় প্রথমবারের মতো কার্যক্রমে এগিয়ে আসলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী সহ মোট ১৪ কেজি পরিমাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং অধ্যাপক আবদুল হাই মজুমদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ৪ নং কালোচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের উন্নয়ন কমিটির আহ্বায়ক ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, সংঘের সদস্য সাংগঠনিক সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র শীল সহ মিজানুর রহমান, আবুল বারেক, মফিজুল ইসলাম ও মানিক তালুকদার।
ওই সময় অন্যান্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, মমিন ভুইয়া, জাকির হোসেন, মিজানুর রহমান বেপারী, সোহাগ মজুমদার ও সোহেল মোল্লাসহ রামপুর সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।
রামপুর সমাজকল্যাণ সংঘ তাদের কার্যক্রম রামপুর বাজার কেন্দ্রিক করলেও আগামীতে এই সংগঠনটি ইউনিয়ন ভিত্তিক উন্নয়নের সহযোগিতায় এবং সমাজসেবা অবদান রাখবে বলে প্রত্যাশা করেন সংগঠনের নেতৃবৃন্দ।