POPULAR BD NEWS
Popular BD News Logo

সেতুমন্ত্রীর বোনের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বোন তাহেরা বেগমের বাস ভবনে পেছনে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্ত্রী ও মেয়রের বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানার (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাসার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করে।

তাহেরা বেগম জানান, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে রাজনৈতিক বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে হয়তো মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে।

একের পর এক ককটেল বিস্ফোরণের আওয়াজে আমরা বাসার ভেতরে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

সূত্র;যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন