POPULAR BD NEWS
Popular BD News Logo

নিমতলী টু আরমানিটোলা ভায়া বনানী চকবাজার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ৩:১০ অপরাহ্ণ

সাহ্‌রির সময় খবর এল আরমানিটোলা জ্বলছে, শুক্রবার ভোররাতে। পরে জানা গেল, মৃতের সংখ্যা ছিল ৪। হাসপাতালে জীবনসংকটে আরও কয়েকজন। আজ রোববার এই লেখা প্রকাশ হতে হতে মৃতের সংখ্যা আরও বাড়লে চমকানোর কিছু থাকবে না। পুলিশ জানিয়েছে, আগুন লাগা ভবনের নিচতলার বিপণিবিতানে ১৬ থেকে ২০টি দোকান রয়েছে। তাদের ধারণা, এসব দোকানে রাসায়নিক কেনাবেচা হতো। কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অবশ্য ফায়ার সার্ভিসের লোকজন নিছক ধারণার ওপর নির্ভর করে কিছুতেই ফাঁস-বেফাঁসের দড়িতে ঝুলতে রাজি হননি। তাঁদের মতো ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারাও আগুনের সূত্রপাত নিয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক সাংবাদিকদের বলেছেন, কোথা থেকে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হবে। তাঁরা একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

দেশে এক অগ্নিকাণ্ডের ঘটনায় চার থেকে আটটি সরকারি-বেসরকারি তদন্ত কমিটি গঠনের নজির আছে। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কথা থেকে অনুমান করা যায়, অবিলম্বে শিল্প মন্ত্রণালয় দৃশ্যপটে আবির্ভূত হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের একটি দল ঘটনাস্থলে যাবে। তারা পরীক্ষা করে দেখবে রাসায়নিক থেকে আগুন লেগেছে কি না এবং ভবনের দোকানগুলোতে এ ধরনের পদার্থ আছে কি না। আগুন লাগার আর কোনো ঝুঁকি আছে কিনা।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন