করোনায় ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ( সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৭১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।
এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
্
সূত্র:যুগান্তর
H/N