POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২৪ ঘন্টায় নতুন ১৮ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ | সময়: ১২:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সত্তরোর্ধ্ব বয়সী ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৮ জনসহ এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪,০২৬ জন। এ মৃত্যুসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১১ জন।

গতকাল শুক্রবার দিন শেষে যে রিপোর্ট পাওয়া যায় তা হচ্ছে : এদিন ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এরা হচ্ছে : চাঁদপুর সদরে ১০, হাজীগঞ্জে ৩, মতলব উত্তরে ২, মতলব দক্ষিণে ২ ও শাহরাস্তিতে ১ জন।

M/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন