স্বাস্থ্যবিধি মেনে দুই শতাধিক গরীব অসহায় ও হত-দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সেন্দ্রা ফ্রেন্ডস্ ইউনিয়ন সংগঠন।
একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রতিবছর এমন উদ্যোগ নিয়ে থাকেন।
২৩ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা হাজিগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কূল ইউনিয়নের সেন্দ্রা মোশারফ হোসেন নুরানী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
প্রবাসী মোঃ শরীফ গাজীর সার্বিক সহযোগিতায় সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রচেষ্টায় গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে খুব আনন্দিত সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ মোস্তফা কামাল গাজী, সংগঠনের অন্যতম সদস্য মোঃ কাওছার হোসেন বাবলুর উপস্থাপনা ও পরিচালনা সেন্দ্রা ফ্রেন্ডস্ ইউনিয়ন সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, রফিকুল ইসলাম, আলহাজ্ব আহসান উল্লাহ, সংগঠনের সদস্যদের মধ্যে সাজ্জাদ হোসেন শাহাদাত, শামীম, আশিক, শাওন, কাউসার গাজী ,আল-আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।