POPULAR BD NEWS
Popular BD News Logo

আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের শাশুড়ি আনোয়ারা চৌধুরীর ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ৪:২০ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের শাশুড়ি ও ডা. সুলতানা শামীমা চৌধুরীর মা আনোয়ারা চৌধুরী রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বাদ জুম্মা চাঁদপুরের মতলব উত্তর কালীপুর চৌধুরী বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিম, বাংলাদেশ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল’সহ নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন