POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় খাল খনন প্রস্তাবে গণস্বাক্ষর

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় খাল খননের প্রস্তাবে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভূঁইয়ারা গ্রামে পাচঁ গ্রামের মানুষের গনস্বাক্ষর নেয়া হয়। এসময় উপজেলার ভূঁইয়ারা,নাঙ্গলা,বক্সগঞ্জ,দহুলিয়া ও পালাখালসহ মোট ৫ গ্রামের কৃষকের কৃষি জমি রক্ষা ও পানি নিষ্কাষনের জন্য ২.৬ কি.মি. খাল খননের প্রস্তাবে সকলের সম্মতিক্রমে গনস্বাক্ষর নেয়া হয়।

 

ইউপি সদস্য জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ। এসময় আওয়ামী লীগ নেতা শামছুল হক,শাহজালাল,যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক,অহিদ রাজা, কৃষক,এলাকাবাসী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন