POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ৩:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেব উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন প্রাঙ্গনে কর্মহীন রিক্সা ইজিবাইক চালক, বিভিন্ন মসজিদের খতিব ও সনাতনধর্মাবলম্বী প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু ও তৈল বিতরণ করেন। বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আঃ মোতালেবের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন শিশু সদনের শিক্ষক হাফেজ মোঃ কাউসার হোসেন।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন