POPULAR BD NEWS
Popular BD News Logo

ইফতারে দই-বুন্দিয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ৩:০৫ অপরাহ্ণ

চলছে রোজা। কিন্তু গতবারের মতো এবারও রয়েছে করোনার প্রকোপ। এ জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ইফতার ও সাহরি, যা সহজে তৈরি করা যাবে, স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্য। এমনই একটি ইফতারের পদ দই-বুন্দিয়া।

উপকরণ:

বেসন ১ কাপ, বেকিং সোডা এক চিমটি, টেলে গুঁড়া করা শুকনা মরিচ আধা চামচ, টালা জিরাগুঁড়া আধা চা–চামচ, ধনেগুঁড়া আধা চা–চামচ, বিট লবণ আধা চা–চামচ বা স্বাদমতো, চিনি স্বাদমতো, টক দই আধা কেজি, লবণ স্বাদমতো, পুদিনাপাতা পরিমাণমতো, কাঁচা মরিচবাটা ১ চা–চামচ, তেঁতুলের সস স্বাদমতো, বুন্দিয়া ভাজার জন্য তেল পরিমাণমতো।

প্রণালি:

একটি পাত্রে বেসন ও বেকিং সোডার সঙ্গে পরিমাণমতো পানি ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন।

 

 

 

 

 

 

 

 

 

প্যানে তেল গরম করে বুন্দিয়ার ঝাঁজরির ওপর ব্যাটার ঢেলে বুন্দিয়া ভেজে তুলে নিন।
এবার দইয়ের সঙ্গে সব মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দইয়ের মিশ্রণ পাতলা করতে সামান্য পানি দিন। এবার ভাজা বুন্দিয়া দিয়ে নেড়ে কিছু সময় রেখে দিন। বুন্দিয়া ভিজে গেলে ওপরে তেঁতুলের সস ও পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন