POPULAR BD NEWS
Popular BD News Logo

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
https://youtu.be/oRFnq-Me-PM

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও ফেনী ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জের তাড়াশে ২১ ডিগ্রি সেলসিয়াস। শুক্র ও শনিবার এই দুইদিনে বৃষ্টিপাত কমতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিস্থিতির।

আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন