POPULAR BD NEWS
Popular BD News Logo

শুধু সংক্রমণ এলাকায় লকডাউনের পরামর্শ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ২:৩৩ অপরাহ্ণ

অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে সারা দেশে একযোগে লকডাউন না-দিয়ে সংক্রমণের মাত্রাভেদে অঞ্চল বা এলাকাভিত্তিক দেওয়ার প্রস্তাব করেছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

তারা বলেছেন, করোনার সংক্রমণ রোধে সারা দেশে একসঙ্গে লকডাউন দিলে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যায়। থমকে যায় ব্যবসা-বাণিজ্যের গতি।

কমে যায় টাকার প্রবাহ। এতে মানুষের আয়ও কমে। স্বল্প আয়ের মানুষ বড় বিপাকে পড়ে। এসব ভোগান্তি এড়িয়ে করোনার মধ্যেও অর্থনীতিকে সচল রাখতে এই বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা।

করোনার ভয়াল থাবায় গত বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে সাড়ে ৪ শতাংশ নেতিবাচক হয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধিও কমেছে। বিশ্বের অনেক দেশে এখন চলছে করোনার তৃতীয় ঢেউ। বাংলাদেশে চলছে দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ের থাবা আরও ভয়াবহ।

বিশ্লেষকরা বলেছেন, করোনার সংক্রমণ শিগগির থামবে না। এটি চলমান থাকবে। সে কারণে এর সংক্রমণ বিবেচনায় নিয়েই অর্থনীতিকে সচল রাখতে হবে। চালাতে হবে ব্যবসা-বাণিজ্য। নির্বাহ করতে হবে মানুষের জীবন-জীবিকা। এর আলোকে সরকারকে নীতিনির্ধারণ করতে হবে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন