POPULAR BD NEWS
Popular BD News Logo

লাইসেন্স ছিল না সেই কেমিক্যাল গোডাউনের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ২:২৩ অপরাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার সেই কেমিক্যাল গোডাউনের লাইসেন্স ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। তিনি বলেন, “আমার জানা মতে, ফায়ার সার্ভিস এদের কোনো ধরনের লাইসেন্স দেয়নি।”

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাংবাদিকদের এ কথা বলেন দেবাশীষ বর্ধন।

তিনি বলেন, “হাজী মুসা ম্যানশনে প্রচুর পরিমাণে কেমিক্যাল রয়েছে। এগুলো অবৈধ কেমিক্যালের দোকান। ফায়ার সার্ভিস এদের কোনো ধরনের লাইসেন্স দেয়নি। তবে আমি জানি না সিটি করপোরেশন তাদের ট্রেড লাইসেন্স দিয়েছে কি না।”

দেবাশীষ বর্ধন আরও বলেন, “সম্পূর্ণ অবৈধভাবে এ কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। নিচতলায় কেমিক্যাল গোডাউন আর ওপরে মানুষের বসবাস, এর মানে অগ্নিকুণ্ডে বসবাস করা ছাড়া আর কিছুই না। এজন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

দেবাশীষ বর্ধন বলেন, “সম্পূর্ণ অবৈধভাবে কেমিক্যাল খোলা রাখা হয়েছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি। যারা কেমিক্যালগুলো এখানে রেখেছেন, এই মৃত্যুর জন্য তারা দায়ী।”

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন