সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের ফেসবুক পেইজ নিয়ে বিবৃতি একটি বিবৃতি তাঁর নিজস্ব পেইজে প্রকাশ করেছেন।
তা হুবহু তুলে ধরা হলো-
প্রিয় হাজিগঞ্জ – শাহরাস্তিবাসী,
আসসালামুআলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফেসবুকে আমার নিজস্ব পেইজ https://www.facebook.com/rafiqulislam.biruttam ছাড়া আর কোন ফেসবুক আইডি/পেইজ নেই। অন্যান্য যেসব আইডি / পেইজ হতে আমার নামে যেসকল পোস্ট, ছবি বা অন্যান্য তথ্য প্রদান করা হচ্ছে তার বিষয়ে আমি অবগত নই। এই পেইজ ছাড়া অন্যকোন আইডি/ পেইজ হতে দেওয়া কোন তথ্য, ছবি বা পোস্টের বিষয়ে সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।