২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৩৬ জন।
মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ জন এবং বাসায় ছয়জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮১ জন।
চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন।
এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সূত্র: যুগান্তর
H/N