চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও মাহবুবুর রহমান বাবু মিজির পক্ষ থেকে চতুর্থবারের মত গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল সোমবার বিকালে হাজীগঞ্জের বেলঁচো বাজারে বড়কূল পূর্ব ইউনিয়নের প্রায় সকল গ্রামের অসহায় পরিবারের মাঝে খেজুর, মুরি, তৈল, চলা, ফেয়াজ,লবনসহ ভ্যারাটিজ মালামাল প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ পিপিএম।
এছাড়াও জাহাঙ্গীর মিয়াজী, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, কামাল, বুলবুল রায়হানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।