POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাকচাপায় শিশু নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ | সময়: ৩:০১ অপরাহ্ণ

নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজার আক্তার ইমু (৫) নামে এক শিশুকন্যা নিহত হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষভেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইমু ওই উপজেলার মহিষভেড় গ্রামের ইউনুস আলীর মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল।

হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৩০৬১) শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন