POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা কেড়ে নিল কবি শঙ্খ ঘোষকে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ | সময়: ১:১২ অপরাহ্ণ

ভারতে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষকে। বুধবার ৮৯ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

গায়ে জ্বর থাকায় গত সপ্তাহে করোনা পরীক্ষা করানো হয়েছিল তার। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্টে জানা যায় তিনি সংক্রমিত হয়েছেন।

এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি, যা শারীরিক ভাবে দুর্বল করে দিয়েছিল তাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে গত জানুয়ারিতে হাসপাতালেও ভর্তি করতে হয় তাকে। পশ্চিমবঙ্গের আনন্দবাজারপত্রিকা এমন খবর দিয়েছে।

তাই করোনা সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। তিনি নিজেও হাসপাতালে যেতে চাননি।

বাড়িতেই চিকিৎসা চলছিল।কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি। বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন