POPULAR BD NEWS
Popular BD News Logo

লিচুগাছে আম ধরেছে! ব্যাপক চাঞ্চল্য

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমানের একটি লিচুগাছে গাছে আম ধরেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লিচুর থোকায় আম ধরার ঘটনাকে অলৌকিক মনে করে এটাকে একনজর দেখতে বহু মানুষ ভিড় করছেন।

লিচুগাছের মালিকের বাড়িতে গিয়ে দেখা গেছে, গাছটি লিচুর গুটিতে ভরা। এর মধ্যে একটি থোকায় ১৭টি লিচুর মধ্যে একটি আম ধরেছে। লিচুর ডগা লম্বা হলেও আমটির বোঁটা অনেকটা ডালঘেঁষা। এটা দেখতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করেছেন।

এ ব্যাপারে লিচুগাছটির মালিক আবদুর রহমান বলেন, পাঁচ বছর আগে বাড়ির একপাশে লিচুগাছের চারাটি লাগান। তিন বছর পর গাছটিতে লিচু ধরতে শুরু করে। এবারও গাছটি মুকুলে ভরে গেছে।

তিনি জানান, গত শনিবার সকালে তার নাতি এসে তাকে জানায়, লিচুগাছে একটা আম ধরেছে। নাতির কথা শুনে তিনি প্রথম দুষ্টুমি মনে করেছিলেন। পরে গিয়ে গাছে লিচুর থোকার একপাশে একটি আম দেখে অবাক হন।

 

 

 

 

এ খবর ছড়িয়ে পড়ার অলৌকিক ভেবে বহু মানুষ এটি দেখতে ভিড় করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

লিচুগাছে আম ধরার বিষয়টি অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ লিচু ও আমের টিস্যু সিস্টেম এক নয়। এজন্য আম ও লিচুর গ্রাফটিংও সম্ভব নয়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন