POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ৩:২৫ অপরাহ্ণ

সিলেটের সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি নাবিল রাজা চৌধুরীকে (৩৬) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নাবিল রাজা চৌধুরী নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন নাবিল রাজা।

তার আরও দুই সহযোগী আখালিয়া পূর্বাশা আবাসিক এলাকার আক্তার বক্সের ছেলে মো. জামিল বক্স (৩০) ও সুবিদবাজার বনকলাপাড়া এলাকার রকিব উদ্দিন খানের ছেলে মো. তানজিন খানকে (৩৫) এ সময় গ্রেপ্তার করা হয়।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন