POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশের মাটিতে বিদেশি রকমেলন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ৩:০৭ অপরাহ্ণ

বাংলাদেশে কেউ শখে কিংবা আবার কেউ বাণিজ্যিকভাবে বিদেশি ফলের চাষ করেন। প্রথমে পরীক্ষামূলক চাষাবাদে সফলতা পেয়ে শুরু করেন বাণিজ্যিকভাবে। তেমনই কয়েকটি বিদেশি ফলের মধ্যে স্ট্রবেরি, রামবুটান, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলের সফলতা পেয়েছেন নরসিংদী কৃষি বিভাগ। এসব ফল এখন কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে।

এবার কৃষি বিভাগ নিবিড় পরীক্ষা চালিয়ে সফলতা পেয়েছেন রকমেলন উৎপাদন নিয়ে। এ ফলটি পরীক্ষামূলক চাষে সফলতার দাবিও করছেন নরসিংদী কৃষি বিভাগ।

নরসিংদী কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া রকমেলন চাষের জন্য খুবই উর্বর এবং উপযোগী। প্রথমবার পরীক্ষামূলক চাষেই রকমেলন ফলনে সফলতার মুখ দেখছেন। তাই ফলটির বাণিজ্যিক চাষাবাদ শুরু করতে চান কৃষকরা।

 

 

 

 

 

 

নরসিংদীতে বিদেশি ফলের চাষাবাদে সফলতা পেলেও সঠিক বাজারজাতের অভাবে কৃষকদের আগ্রহটা কিছুটা কম। তবে কিছু কিছু ফল স্থানীয় বাজারগুলোতে চাহিদা রয়েছে। এতে কৃককরা এই ফলগুলো এখনো আগ্রহ নিয়ে চাষাবাদ করছেন। এগুলো হলো মাল্টা, রামবুটান ও ড্রাগন।

কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, রকমেলন ফলটি চাষেও কৃষকরা আগ্রহী হয়ে উঠবেন সঠিক বাজারজাতকরণের সুযোগ পেলে।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন