POPULAR BD NEWS
Popular BD News Logo

দোয়া চেয়েছেন করোনায় আক্রান্ত হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি খোকন বলি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৪, ২০২০ | সময়: ৯:১০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার দুপুরে তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

তবে তিনি রিপোর্ট আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমার করোনা পজিটিভ পাওয়া গেছে। আমার গায়ে গায়ে জ্বর আছে। আগের চেয়ে একটু সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সবাই সাবধান এবং সচেতন ভাবে চলাফেরা করবেন।’

সিভিল সার্জেন অফিস সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় আজ ৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। হাজীগঞ্জে মোট ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৫ জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন