POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, চাঁদপুরের জাকারিয়া গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ৯:৩৬ অপরাহ্ণ

ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়া হেফাজত সমর্থক গ্রেফতার করা হয়েছে।

১৯ এপ্রিল হেফাজত সমর্থক জাকারিয়া খান(২০) কে গ্রেফতার করা হয়। তার পিতা- মুসলিম খান, মাতা-সালেহা বেগম, সাং-কবরস্থান রোড, ওয়ার্ড-৭, থানা ও জেলা- চাঁদপুর।

চাঁদপুর গোয়েন্দা পুলিশ জানায়, তার ফেসবুক একাউন্ট Khan Jakaria থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়।

পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা হতে গ্রেফতার করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন