POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়কের পাশে মিলল নারীর লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়াবাজার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে।

সোমবার সকালে খোলপটুয়া বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার বিকালে খোলপটুয়া ব্রিজের ঢালে দোকানের সামনে ওই নারীকে দেখা গেছে।  সোমবার সকালে ওই নারীর মৃতদেহ রাস্তার পাশে দেখে পুলিশকে জানান স্থানীয়রা।

এ বিষয়ে বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, স্থানীয়রা আমাকে জানায় ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন।

কয়েক দিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।  তাকে কেউ কিছু খেতে দিলে খেত না।  তবে কি কারণে মারা গেছে সেটা বলতে পারব

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন