চলমান ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের লকডাউন বাড়ানোর বিষয়টি জানানো হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এতে প্রধানমন্ত্রীর সম্মতি থাকলে আগামীকাল প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে দুপুর সোয়া ১২টায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে।
তার আগে রোববার কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় চলমান সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছিল। এর প্রেক্ষিতে আজ আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: যুগান্তর
H/N