POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ১:১৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশনে শাহিন আলম মোহাম্মদী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামে ওই যুবকের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন উপজেলার ৪নং ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার বিশ্বাস জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে আরও জানা যায়, গত ১৪ এপ্রিল শাহিন আলম মোহাম্মদী নামে ওই যুবক তার সামাজিক যোগযোগমাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত করে পোস্ট দেন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন