POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫শতাধিক বেদে-অটো চালক মাঝে চাল বিতরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ | সময়: ৩:১৮ অপরাহ্ণ

চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যেগে লকডাউনে ঘরবন্দী অসহায় ও হতদরিদ্র ৫১২ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।রোববার ১৭ এপ্রিল সকাল ১১ টায় চাঁদপুর স্টেডিয়ামে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় ১০০টি বেদে পরিবার, ২০০টি অটোরিকশা পরিবার, ২০০টি সিএনজি পরিবার ও ১২টি হতদরিদ্র পরিবার মাঝে চাল বিতরণ করা হয়। প্রতিদিন জেলা প্রশাসনের চাল বিতরণের এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,‘সারাদেশের ন্যায় চাঁদপুরেও লকডাউন চলছে আর এ লকডাউন এর কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার মধ্যে অনেকেই আছেন দিন এনে দিন খায়। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমরা প্রতিজনকে ৫ কেজি করে চাল দেয়ার ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার “দেশের একটি মানুষ না খেয়ে থাকবে না। আশা করি করোনায় কেউ না খেয়ে থাকবে না। পর্যাক্রমে আমরা সকল হতদরিদ্রদের মাঝে ত্রাণ তুলে দেয়ার চেষ্টা করবো।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন