ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ব্যবসায়ী শহিদ ড্রাগ হাউজের এর মালিক ডা. শহিদুল্লাহ ইন্তেকাল করেছেন।
ডা. শহীদউল্লাহ বেশ কয়েকদিন ধরে জ্বর সহ অন্যান্য রোগে ভুগছিলেন। বুধবার (৩ জুন) তার অবস্থার অবনতি হলে এ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাকে চাঁদপুর জেনারেল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে ডাক্তার শহীদ তার স্ত্রী ও ২ সন্তানকে রেখে যান। তার স্ত্রী ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছেন। মৃত ডাক্তার শহীদুল্লাহ পূর্ব বড়লী সর্দার বাড়ির নিবাসী।
ডা. শহীদের মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান গভীর শোক ও সমবেদনা জানান।