করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
শনিবার (১৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ।
তিনি বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের শিক্ষক ড. নজরুল ইসলাম খানের মৃত্যুতে ভারাক্রান্ত মনে গভীর শোক প্রকাশ করছি।
জানা গেছে, গত কয়েকদিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
আজ রোববার (১৮ এপ্রিল) জোহরের নামাজের পর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে অধ্যাপক নজরুলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে পরিবারজনের মাধ্যমে জানা যায়।
সূত্র:কালের কণ্ঠ
H/N