POPULAR BD NEWS
Popular BD News Logo

কাল চালু হচ্ছে দেশের প্রথম করোনা হাসপাতাল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ | সময়: ১২:২৭ পূর্বাহ্ণ

রোববার ( ১৮ এপ্রিল) থেকে চালু হচ্ছে রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) কোভিড ডেডিকেটেড হাসপাতাল। এটিই হবে দেশের প্রথম করোনা হাসপাতাল। প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু হচ্ছে এ হাসপাতালের। পুরোপরি প্রস্তুত করা হয়েছে ১০টি এসডিও এবং ১০টি আইসিইউ শয্যা।  উদ্বোধনের পর থেকে রোগী ভর্তি করা হবে বলে জানালেন হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

তিনি বলেন,  ২১২টার মতো আইসিইউ সাপোর্ট অর্থাৎ করোনা আইসিইউ সাপোর্ট এখানে থাকছে। হাইপোনেজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিসটেম, জরুরি ভাগের ৩০ জন পুরুষ ও ২০ নারীকে দ্রুত চিকিৎসাব্যবস্থা মধ্যে আনতে পারব। এখন হাসপাতালটি আংশিক চালু হলেও মে মাসের মধ্যেই পুরোপুরি মোট এক হাজার শয্যা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে হাসপাতালটিতে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর মেশিন এবং অন্যান্য পরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ শেষ পর্যায়ে। সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তৈরি হচ্ছে এ হাসপাতাল।

রোববার সকাল এগারোটায় হাসপাতালটি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সূত্র: কালের কণ্ঠ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন