হাজীগঞ্জ উপজেলার ৪ নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ীর রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম ভূঁইয়া মারা গেছেন। তিনি গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।
বুধবার দিবাগত রাতে নিজ বাড়ীতে তিনি মারা যান।

গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন- ‘এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লীজ। আমি কিন্তু দুর্বল।

আমিনুল ইসলাম কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।