চাঁদপুর শহরে কোভিড-১৯ ভাইরাস টেস্টের ল্যাব স্থাপন করার চেষ্টা চলছে । বিষটি জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম।
ফরিদগঞ্জের কৃতী সন্তান ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীর নির্দেশনায় চাঁদপুরে ল্যাব স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও ডাঃ মাহমুদুন্নবী মাসুম জানান, ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী স্যারের নির্দেশনায় আমরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কমপ্লেক্সে ভেতরে বিএমএ ভবনের পেছনে পরিত্যাক্ত যে জায়গাটি রয়েছে সে জায়গাটি বুধবার সরজমিনে পরিদর্শন করেছি। জায়গাটি জেলা প্রশাসনের।
ওই জায়গাটি পরিদর্শনকালে ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহবুবুর রহমান, জেলা বিএমএর সভাপতি ডাঃ মোঃ নূরুল হুদা ও হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।