POPULAR BD NEWS
Popular BD News Logo

আজকের চারটি বিশেষ ফ্লাইট বাতিল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের জন্য আজ শনিবার থেকে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার কথা থাকলেও প্রথম দিনেই বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সন্ধ্যায় একটি ফ্লাইট ছাড়তে পারে।

বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানের জনসংযোগ বিভাগ জানায়, আজ বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সকাল সোয়া ছয়টা, বেলা ২টা ৫০ মিনিটের ফ্লাইট ছিল। এছাড়া দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সকাল সোয়া ছয়টায় বাতিল হওয়া ফ্লাইটের ২০১ জন যাত্রীকে ইতোমধ্যেই বিমানের ব্যবস্থাপনায় হোটেল রাখা হয়েছে। অন্যদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী কম থাকায় দুবাইয়ের ফ্লাইটটি বাতিল করা হয়। তবে সন্ধ্যায় একটি ফ্লাইট ছাড়ার আশা করা হচ্ছে।

তাহেরা খন্দকার বলেন, সৌদি আরবে বিশেষ ফ্লাইট নামার অনুমতি পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যেই আবেদন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই হয়তো এটি পাওয়া যাবে। অনুমতি পাওয়া গেলে সন্ধ্যা ছয়টায় জেদ্দার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যেতে পারে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন