POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতিপক্ষের হাতে সাবেক ইউপি সদস্য খুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৩:২৫ অপরাহ্ণ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে সাবেক ইউপি সদস্য মো. রুবেল মিয়াকে (৪০) খুন করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে। রুবেল মিয়া কৈলাটী গ্রামের সামছুদ্দিনের ছেলে।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রুবেল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহ্জাহানদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রুবেল মিয়া বৃহস্পতিবার ইফতারের পর রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাজনের ঘরের পেছনে পৌঁছালে তারই চাচাতো ভাইয়েরা তার পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয় এলাকাবাসী রুবেলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন