POPULAR BD NEWS
Popular BD News Logo

মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৩:১০ অপরাহ্ণ

নরসিংদীতে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নাগরিয়াকান্দি ব্রীজ এলাকার কালাইগোবিন্দপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও আহত সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১) । মুকিত নর্থ সাউথ ইউনিভারসিটির ল ডিপামেন্টের ছাত্র।

পুলিশ জানিয়েছেন, নরসিংদীর সাথে নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের জন্য নতুন সড়ক ও ব্রীজ তৈরী করা হয়। প্রায়ই শহরের বিভিন্ন বয়সের লোকজন সেখানে ঘুরতে যায়।

রাত সাড়ে ৯টার দিকে নিহত আরিফ মটোর সাইকেল নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা ব্রীজে ঘুরতে যায়। একই সময় সাঠির পাড়া এলাকার মুকিত মটর সাইকেল নিয়ে ওই এলাকায় ঘুরতে যায়। এসময় মটর সাইকেল দুইটি কালাইগোবিন্দ পুর এলাকায় আসলে মটরসাইকেলের দুইটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। গুরুত্বর আহত হয় মুকিত।

পরে আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরন করেন। পরে ঢাকায় নেওয়ার পথে মুকিত মারা যায়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন