POPULAR BD NEWS
Popular BD News Logo

চারজন মিলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৩:০৪ অপরাহ্ণ

বগুড়ার শেরপুর উপজেলায় চারজন মিলে এক তরুণী গৃহকর্মীকে (২৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই তরুণীর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকার মামুন প্রামাণিক (৩৫), সোহাগ সরকার (২২) ও আবদুল খালেক (৫০)। পলাতক আছেন অপর আসামি বাগড়া চকপোতা গ্রামের দুলু শেখ (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  বিকেলে ওই তরুণী বাসা-বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজের খোঁজে শেরপুরের ধুনট রোড এলাকায় আসেন। রাত আটটায় ধুনট রোড বাসস্ট্যান্ডে বাড়ি ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় সোহাগ বাড়িতে কাজ দেওয়ার কথা বলে বাগড়া হঠাৎপাড়ায় নিয়ে যান। পরে সেখানে তাঁরা চারজন মিলে তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং ধর্ষণের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ সোপর্দ করেন। এ সময় পালিয়ে যান বাগড়া চকপোতা গ্রামের দুলু শেখ।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন