প্রতিবছর রমজান মাস এলেই বেড়ে যায় শসা, বেগুন ও পেঁয়াজের দাম। ব্যতিক্রম হয়নি এ বছরও। রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শসা ও বেগুন। উৎপাদন মৌসুম হওয়ায় পেঁয়াজের দাম তুলনামূলক কম রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দামও।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা এবং গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজিও। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে দাম বেড়ে ১০ থেকে ৩০ টাকা।
সূত্র:যুগান্তর
H/N