POPULAR BD NEWS
Popular BD News Logo

ড্রামের ভেতরের সেই লাশটি অজ্ঞাত তরুণীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ২:৪২ অপরাহ্ণ

রাজশাহীতে একটি ডোবায় ড্রামের ভেতর থেকে উদ্ধার করা লাশটি এক তরুণীর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর।

শুক্রবার সকালে মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকায় একটি ডোবায় লাশ ঢোকানো ড্রামটি পাওয়া যায়। সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় তিনশ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

মহানগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান যুগান্তরকে বলেন, ‘মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি।’

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন