POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ২:২১ অপরাহ্ণ

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার উপজেলার ডাসার এলাকার বেতবাড়ি গ্রামের সৈয়দ খালেকের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, হায়দার একা তার নিজ বাড়ির পুকুরে মোটর বসিয়ে পানি সেচ দিতে যান। এ সময় হঠাৎ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা সৈয়দ রাকিবুজ্জামান বলেন, পুকুর সেচার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা হায়দারের লাশ পুকুরের পাশে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে লাশ উদ্ধার করেন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন