POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে লকডাউন না মানায় ৮১ গাড়ী জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ

লকডাউনের দুই দিনে চাঁদপুর শহরের বিভিন্ন পুলিশ চেকপোস্টে সরকারি নির্দেশনা না মেনে যাত্রীবহণ করায় ৬৪টি ইজিবাইক, ৬টি ট্রাক, ৭টি সিএনজি, ৩টি মোটর বাইক ও ১টি অটোরিকশাসহ মোট ৮১টি গাড়ি জব্দ করা হয়েছে।

১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

” alt=”” aria-hidden=”true” />বুধবার লকডাউনের প্রথম ভোর থেকে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত শহরের বাবুরহাট,ওয়ারলেছ মোড়, সার্কিট হাউজ, ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় ট্রাফিক পুলিশ এসব গাড়ি জব্দ করেন।

বিকেলে সরেজমিন এসব জব্দকৃত গাড়ি চাঁদপুর স্টেডিয়াম মাঠে দীর্ঘ লাইন সারি সারি করে রাখতে দেখা গেছে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মূলত লকডাউন না মেনে যাত্রী বহন করায় শহরের বিভিন্ন চেকপোস্ট থেকে এসব গাড়ী জব্দ করা হয়েছে। তবে এদেরকে ট্রাফিক আইনে জরিমানা করা হয়নি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত আছেন। কয়েকদিন জব্দকৃত গাড়িগুলো আটক রাখার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হয়তোবা সতর্কতা মূলক জরিমানা করে এসব গাড়ি ছেড়ে ব্যবস্থা করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন