POPULAR BD NEWS
Popular BD News Logo

জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের কোরাল মাছ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১ | সময়: ২:৫৮ অপরাহ্ণ

পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের কোরাল।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসান মিয়া নামের এক জেলের কাছ থেকে ইউনুছ নামে এক পাইকার মাছটি কিনেন।

এর আগে বুধবার গভীর রাতে হাসান নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

পাইকার ইউনুছ জানান, পদ্মা এলাকার জেলে হাসান নামের এক জেলের জালে ধরা পড়ে কোরালটি। পরে ওই মাছটি কিনে পাথরঘাটা বাজারে  ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

তিনি আরও জানান, এর আগেও ৩২ কেজি ওজনের মাছ পাওয়া গেছে নদীতে।

সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন