POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রথম দিনে লকডাউন কঠোর ভাবে হস্তক্ষেপে প্রসাশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১ | সময়: ৮:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ হটাৎ করে বেড়ে যাওয়ার কারণে সারা দেশে এক সাপ্তাহের জন্য কঠোর লকডাউন ও সাধারন ছুটি ঘোষনা করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

প্রথম দিনে লকডাউনে কচুয়া দেখা গেছে জরুরি সেবার আওতায় ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।কিন্তু সকালে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,র টিম নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,এতে করে কয়েকজন ব্যবসায়ি দোকান খোলা রাখার কারণে অর্থ দন্ড গুনতে হয়েছে।

একদিকে যেমন এক সাপ্তাহের লকডাউন ও সাধারন ছুটি চলছে,তেমনি আজ বাংলা নববর্ষ১৪২৮ ও মাহে রমজান প্রথম দিনটি সকলকে ঘরে থেকেই উদযাপন করতে নির্দেশ প্রদান করা হয়েছে।লকডাউন শতভাগ সফল করার জন্য প্রসাশনের পাশাপাশি সাংবাদিক,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সকলে দায়িত্ব সহকারে লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা সাংবাদিকদের প্রশ্ন জবাবে জানান,দেশের মানুষকে সুস্থ রাখতে দেশ ব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষনা দিয়েছেন সরকার।

এটি বাস্তবায়ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সাথে তিনি কচুয়া বাসিকে বাংলা নববর্ষ(১৪২৮) ও মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,সেই সাথে নিরাপদদে ঘরে থাকার আহবান জানান।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন