POPULAR BD NEWS
Popular BD News Logo

বাসার ছাদে বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১ | সময়: ২:৩৮ অপরাহ্ণ

নেত্রকোনার কেন্দুয়ায় প্রিতম সাহা (১৭) নামের এক কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বুধবার সকালে পৌর শহরের বাজারসংলগ্ন মহল্লায় আশীষ সাহার বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া পৌরসভার বাসিন্দা আশীষ সাহার একমাত্র ছেলে প্রিতম সাহা তাদের  নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার বাবা এসে দেখেন ছেলে নিথর অবস্থায় পড়ে রয়েছেন।

সেখান থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রিতমকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্র মারা যাওয়ার কথা শুনেছি।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন