দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে আসেন অনেকেই।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলা ভূমিকম্পের খবর পাওয়া গেছে। কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্পটি। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।