‘সর্বাত্মক লকডাউনের’ কারণে সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধের সিদ্ধান্ত আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পণ্যবাহী নৌযান চালু থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশের সঙ্গে মিল রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, যাত্রীবাহী নৌযান বন্ধ থাকলেও মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী, পণ্যবাহী নৌযান ও বন্দরগুলো খোলা থাকবে। তাই নদী ও সমুদ্রবন্দরের জনবল স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে।
লকডাউনের কারণে ৫ এপ্রিল থেকে সকাল ছয়টা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ রয়েছে।
এখন নতুন করে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ হতে যাচ্ছে। এ সময়ে মানুষের কাজ ও চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সূত্র:প্রথম আলো
H/N