POPULAR BD NEWS
Popular BD News Logo

‘পুরুষ কেউ বাড়ি নেই, তাই একবারে বাজার করতে এসেছি’

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ
বাজারের প্রচন্ড ভীড়। মার্কেটগুলোতে তীল পড়ার ঠাঁই নেই। সামাজিক দুরত্ব বজায় রাখার বালাই নেই। ব্যাংকগুলোতে ঢুকলে দেখা যায় লম্বা লাইন। রাস্তার দীর্ঘ যানজট।  সোমবার দুপুরে এমন চিত্র দেখে হাজীগঞ্জ  বাজারের।
এক অটোরিক্সা   চালক  রাজ্জাক  বলেই ফেললেন, বাজারটা পারে আর মুখে করে নিয়ে যাবে। এমন কথায় পাশে থাকা এক প্রবাসীর স্ত্রী বললেন, ভাই কি করবো পুরুষ কেউ বাড়ি নেই, তাই একবারেই বাজার করে নিতে হচ্ছে।
এদিকে প্রচন্ড রোদ আর গরমে অতিষ্ট ক্রেতা ও যাত্রী সাধারণ। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে উপজেলার পাশ্ববর্তী  উপজেলা শাহরাস্তি, কচুয়া,ফরিদগঞ্জ, রামগঞ্জ থেতে ক্রেতাদের সমাগম ঘটে। সে কারণে হাজীগঞ্জ বাজের এমন ভীড় দেখা দেয়। তরে ইতিহাসে এত বেশি বিক্রেতা ও যাত্রী এ প্রথম।
ফরিদগঞ্জ  থেকে আসা ক্রেতা জুয়েল জানান, দুই কেজি পেঁয়াজ আর এক কেজি রসুন কিনতে গিয়ে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার মধ্যে মহিলা ক্রেতাই বেশি। তবে এ সুযোগে ক্রেতারা দ্রব্যমূল্যে বৃদ্ধি করছে কৌশলে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ  জানান, যানজট  নিরসন ও আইন শৃংখলা রক্ষায় কাজ করছি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার  বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন