২৪ ঘণ্টায় দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। এটি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ৭৩৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন।
সূত্র:যুগান্তর
H/N