হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় নিবাসী মরহুম আলী আকবর তালুকদার এর মেঝ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান তালুকদার সেলিম (৫২) শনিবার (১০ এপ্রিল ২০২১) রাত ১১ঃ৪৫ মিনিটে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন।
পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।