POPULAR BD NEWS
Popular BD News Logo

পাথর বোঝাই ট্রাকে মিলল দুই কোটি টাকার হেরোইন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১ | সময়: ৭:০৭ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।

৯ এপ্রিল শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী জেলার শ্রী উত্তম কুমার এক্কার ও শ্রী কংশ এক্কার।

র‌্যাব জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় একটি পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় লুকানো দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এসময় দুই মাদক কারকারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

সূত্র:ভয়েস টিভি

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন