POPULAR BD NEWS
Popular BD News Logo

টিকা নেওয়ার পর করোনায় আ.লীগ নেতার মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ এমরান আলী (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর মারা গেলেন তিনি। 

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহ এমরান আলী গত ৪ এপ্রিল নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা টিকার প্রথম ডোজ নেন। ওইদিনই তিনি জ্বরে আক্রান্ত হলে রাত দুইটায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

সুত্র:বিডি নিউজ বাংলা২৪

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন